Sylhet Today 24 PRINT

সিলেটে জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ অক্টোবর, ২০১৯

সিলেট নগরীতে জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর চৌকিদেখীতে এ অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান ও পেষ্টন টেক্সটাইল বাংলাদেশের এমডি খন্দকার ইশতিয়াক হোসেন মারুফ।

বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা দিতে বাংলাদেশি মালিকানাধীন জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেড উদ্বোধন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মঙ্গলবার জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখা অফিসে ফিতা কেটে এর উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান খন্দকার ইশতিয়াক হোসেন মারুফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, এনআরবি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফাউন্ডার ডিরেক্টর ও জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের কো-চেয়ারম্যান রবিন পাল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট বিভাগের ম্যানেজার এমডি হেলাল উদ্দিন, জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান মনির আহমদ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার করুণাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেনারেল কার্গো প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখা অফিসের উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মোনাজাতে উপস্থিতের মধ্যে খাবার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.