Sylhet Today 24 PRINT

১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ অক্টোবর, ২০১৯

সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগরীর প্রয়াত আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ফরিদ গাজীর লামাবাজারস্থ বাসভবনে এই সম্মেলন হয়। সম্মেলনে বঙ্গবন্ধুর পরিবার ও সিলেটের কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম দেওয়ান ফরিদ গাজীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সালাহ উদ্দিন বক্স সালাইর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সম্মেলনে প্রধান অতিথি বদর উদ্দিন আহমদ কামরান সভাপতি হিসেবে সালাহ উদ্দিন বক্স সালাই ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল ইসলাম বদরু এর নাম ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী মো. জাফর সাদেক (কয়েছ গাজী), মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এডভোকেট শংকর কুমার দেবের পরিচালনায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল ও এটিএম হাসান জেবুল, সহ-সম্পাদকমণ্ডলীর সদস্য জগদীশ চন্দ্র দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম, জুবের খান, বিধান কুমার, সালেহ আহমদ সেলিম, সদস্য সিরাজুল ইসলাম খান, জামান চৌধুরী, মো. সোবহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, আওয়ামী লীগ নেতা বেলাল খান, পিংকু আব্দুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, এম রশিদ আহমদ, শেখ মো. আবুল হাসনাত বুলবুল, আবুল হোসেন, আব্দুল আলীম তুষার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বদরুল ইসলাম বদরু ও গীতা পাঠন করেন শ্যামল চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.