সংবাদ বিজ্ঞপ্তি | ২৫ অক্টোবর, ২০১৯
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, নৌমন্ত্রী থাকাকালীন সময়ে আমি অনেক কমিয়ে এনেছিলাম নৌ দুর্ঘটনা। আমি মনে করি শূন্যের কোঠায় নৌ দুর্ঘটনাকে আনার মত দক্ষতা আমার রয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগ ভবনের তৃতীয় তলাস্থ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন শাজাহান খান।
সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড-এর আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ-এর জন্য করণীয় শীর্ষক এ অলোচনা সভা ও জাতীয় সম্মিলনের আয়োজন করে।
সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সঞ্চালনায় ও চেয়ারম্যান জেড এম কামরুল আনাম-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নাজমা আকতার এমপি, সমাজসেবক লুৎফর রহমান স্বপন, শ্রমিক নেতা মো. তরিকুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা কাজী সেলিম সরোয়ার ও কলকাতা সেভ দ্য রোড-এর সমন্বয়ক কবি সতিশ বিশ্বাস ।
বক্তব্য দেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, রিপন শান, সোনিয়া দেওয়ান প্রীতি, জিয়াউর রহমান জিয়া, শ্রমিক নেতা শহীদুল্লাহ বাদল, সাহাবউদ্দীন চৌধুরী, এনামুল হক, অনলাইন প্রেস ইউনিটির নবনির্বাচিত সভাপতি এরশাদুল হক দুলাল, সেভ দ্য রোড-এর যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন রায়হান, ঢাকা জেলার সভাপতি হাসিবুল হক পুনম, বাগেরহাট জেলা সভাপতি মহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা সভাপতি মোকলেসুজ্জামান সুমন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবু বকর রতন, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, কায়েস সজিব, হাবিব মাস্টার, চট্টগ্রাম জেলা সদস্য মিনহাজউদ্দীন, সভাপার সভাপতি রাজিবুল ইসলাম, শ্রমিক নেতা শেখ ওমর ফারুক, বরিশাল শাখা সদস্য জিয়াউদ্দীন সুজন, নাসির উদ্দিন প্রমুখ।
সারাদেশ থেকে ২৭৭ জন পথসৈনিক-এর উপস্থিতিতে অনুষ্ঠিত সেভ দ্য রোড-এর এ জাতীয় সম্মিলন অনুষ্ঠিত হয়।