Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ অক্টোবর, ২০১৯

সিলেট মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল মালেক বীর প্রতীক, সদস্য সচিব গুলজার খান, ফজলুর রহমান, সুরুজ মিয়া, কার্তিক রায়, জালাল উদ্দিন, নীলকান্ত সিংহ, অনিল তালুকদার, ওলিউর রহমান, সৈয়দ আনোয়ার হোসেন, মন্টু দাস, মুজিবুর রহমান চৌধুরী, টেনাই উল্লাহ আব্দুর রহিম, নাজনীন হোসেন, মো. সিরাজুল ইসলাম, হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন রতীশ চন্দ্র রায়, মো. নজরুল ইসলাম, শ্যামল দেব নাথ।

বক্তাগণ বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদন প্রদান করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে সংসদের ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সবাই অঙ্গিকার করেন।

তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জঙ্গি দমন ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সর্বাত্মক সমর্থন করে দুর্নীতিমুক্ত উন্নত ও সমৃদ্ধ দেশ গঠন করার জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.