Sylhet Today 24 PRINT

সিলেটে সৎসঙ্গের যুব সম্মেলন রোববার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

সৎসঙ্গের প্রধান আচার্য্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা'র অমিয় আশীর্বাদে এবং পরম পূজনীয় শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী (বাবাই) 'দা ও পরম পূজনীয় শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী (বিংকি) দা'র পূত: নির্দেশনায় সৎসঙ্গ বাংলাদেশ সিলেট বিভাগের আয়োজনে সৎসঙ্গ যুব সম্মেলন আয়োজন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন  কবি নজরুল অডিটোরিয়াম রিকাবীবাজার সিলেট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বিকাল ৩টা এক মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও গীতিআলেখ্য, বিকাল ৪টা এক মিনিটে আলোচনা সভা, সন্ধ্যা ৫টা ১০ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৬টা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত  ৮টা এক মিনিটে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল যুব সৎসঙ্গীরাসহ সবাইকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.