Sylhet Today 24 PRINT

সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে শনিবার (৯ নভেম্বর) বিকালে সিলেট জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরীর পরিচালনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, সদর উপজেলা জাপার সদস্য সচিব সেলিম আহমদ, জেলা যুব সংহতির প্রচার সম্পাদক হোসেন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম, দক্ষিণ সুরমা আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, বিয়ানীবাজার আহবায়ক মুকিত খান, বিশ্বনাথ উপজেলা সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শামীম আহমেদ, বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মনু, স্বপন আহমদ, সেলিম উদ্দিন, সদস্য সচিব গোলাম জবদানি, জকিগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন।

উপস্থিত ছিলেন জেলা সাইবার পার্টি সমন্বয়ক মামুন তালুকদার, য্বু নেতা এ এস এম সাদ্দাম, মইনুল ইসলাম, আজাদ মিয়া, আব্দুল খালিক, আজিজুল আরাফাত, সাহাব উদ্দিন সাবুল, দেলোয়ার আহমদ, মায়াদ আলী, মুকিত মিয়া, সোপান মিয়া, খালেদ মিয়া, মামুনুর রশীদ সায়েম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.