Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৪ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

ঐদিন বেলা ১১টায় নগরীর মেন্দিবাগ সংলগ্ন (শাহজালাল ব্রিজ লিংক রোড) হোটেল গার্ডেন ইনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.