Sylhet Today 24 PRINT

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সিলেট সদর উপজেলা কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৫ নভেম্বর, ২০১৯

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পোড়াবাড়ী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা মারিয়ান চৌধুরী (মাম্মী)। নির্বাচনে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সংবিধান মোতাবেক শাখা কমিটি কার্যকরী কমিটির ২১ জন সদস্য কণ্ঠ ভোটে নির্বাচিত হন।

এতে উপরপাড়া, গন্ডাংকোনা, রাঙ্গাবাড়ী, আখড়াটিলা, মংলিপার, লালটিলা, শবজিবাড়ী, জোনাকী, চন্দনটিলা, কল্পগ্রাম ও দলইপাড়া গ্রামের জনগণের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করা হয়।

নতুন কার্যকরী কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান দানেশ সাংমা, ভাইস চেয়ারম্যান প্রান্ত রিছিল,  সুরেন্দ্র উরাং ও সুনীল উরাং, জেনারেল সেক্রেটারি তৃষ্ণা উরাং, জয়েন্ট সেক্রেটারি প্রদীপ উরাং ও রীমা উরাং, কোষাধ্যক্ষ বীনা উরাং, সাংগঠনিক সেক্রেটারি সত্যজিৎ গঞ্জু ও গোপাল উরাং, প্রচার সেক্রেটারি বিজয় উরাং, প্রচার সেক্রেটারি সাগর গঞ্জু, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেক্রেটারি আলোমনি গঞ্জু, মহিলা বিষয়ক সেক্রেটারি বিনতী উরাং, ও শ্রীমতি উরাং, কার্যকরী সদস্য দানিয়েল নকরেক, জয়া গঞ্জু, লিটন রেমা, কবিতা উরাং, নরেশ উরাং ও ঝিনুক মুন্ডা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.