Sylhet Today 24 PRINT

স্বামী বিবেকানন্দের ভাবধারায় যুব সম্প্রদায় উজ্জীবিত হোক: কৃষ্ণমূর্তি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ নভেম্বর, ২০১৯

ভারতীয় হাই কমিশন সিলেটের সহ-হাই কমিশনার লক্ষ্মী নারায়ণ কৃষ্ণমূর্তি বলেছেন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় উজ্জীবিত হোক যুব সম্প্রদায়। আমি স্বামী বিবেকানন্দকে খুব ভালবাসী। বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে তিনি বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর মণিপুরী রাজবাড়িস্থ শ্রীহট্ট লোকনাথ মন্দিরে দিনব্যাপী উৎসবের আলোচনা সভা ও যাদুমণি সূত্রধর স্মৃতিবৃত্তি এবং মহাদেব দাশ-ক্ষীরদা বালা দাশ স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশের সভাপতিত্বে ও সংগীত-বাচিক শিল্পী সুস্মিতা চৌধুরী শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেন, আত্মিক ঐক্য ও সেবার মাধ্যমে স্বামীজির ভাবাদর্শ এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা সর্বানী অর্জ্জুন, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৬ বাংলার সভাপতি প্রণব কুমার দেবনাথ, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সমাজসেবী রতন মণি মোহান্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। সভায় বিশেষ অতিথি রতন মণি মোহান্ত পর্ষদকে শীঘ্রই একটি স্থায়ী কার্যালয় প্রদান করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্ষদের সহ সভাপতি বিভূ দাস গুপ্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুবিনয় রায়, দেবল দাস ও টিভি শিল্পী সুস্মিতা চৌধুরী শাওন।

এর আগে প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক সুনির্মল চক্রবর্তীর সভাপতিত্বে এবং অর্জুন কুমার চক্রবর্তী ও হিমাংশু রায় হিমেলের যৌথ সঞ্চালনায় সকাল সাড়ে ৮টায় চিত্রাঙ্কন, সকাল পৌনে ৯টায় কবিতা আবৃত্তি, সকাল ১০টায় নৃত্য ও বেলা ১১টায় ধর্মীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দে’র পরিচালনায় সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতন বটেশ্বর, সিলেটের শিল্পীবৃন্দ।

পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় বিকাল ৪টায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের শ্রীমৎ স্বামী হরিদাসানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও রবীন্দ্রানুরাগী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে বিবেকানন্দ অনুরাগী ইঞ্জিনিয়ার রতন দেবনাথ ও ভূমি সন্তান বাংলাদেশের পক্ষে আশরাফুল কবির কৃতি শিক্ষার্থীদের মধ্যে একশতটি ফলজ বৃক্ষের চারা উপহার হিসেবে বিতরণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উৎসবে বিপুল সংখ্যক বিবেকানন্দ অনুরাগী ভক্ত সজ্জনবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সফল ও সার্থক করে তুলায় সিলেটের বিবেকানন্দ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.