Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলায় যুবদলের মিছিল-সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল-সমাবেশ করেছে সদর উপজেলা যুবদল।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মিছিলটি টুকের বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আইনুল হক মেম্বারের সভাপতিত্বে ও যুবনেতা ফারুক  মিয়া এবং এনাম হুসেন শিপনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুস সালাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, শাহপরান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রফিক, সাইদুর রহমান,আনছার আলী,গুলাম কিবরিয়া, লাল মিয়া লালু, নুরুল হক, আতাউর রহমান রফিক, জিয়াউর রহমান, মোঃ আবিদুর রহমান, ফুল মিয়া, ফজল আহমদ রানা, আঃ সাত্তার সুমন, মোক্তার আলী শুভ, লিটন আহমদ , বদরুল ইসলাম টুনাই, আশিকুর রহমান, আলীম উদ্দিন, রাসেল আহমেদ , তুহিন আহমদ, রিয়াজ আলী, আঃ রহিম, আলীম উদ্দিন সাইফুল, জাবেদ আহমেদ ইয়াসিন, আমীর হুসেন আনোয়ার  হুসেন জেবুল, পারভেজ আহমেদ তানিম আহমেদ, সৈয়দ ইফতি, ছালিক আহমেদ, হাসান আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ। সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় সংসদ সভাপতি সাইফুল আনম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.