Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে গণফোরামের প্রথম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ নভেম্বর, ২০১৯

নবীগঞ্জ উপজেলায় গণফোরামের প্রথম সভা মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গণফোরাম নেতা মো. আখলিছ মিয়ার সভাপতিত্বে ও গণফোরাম নেতা আব্দুল মন্নানের পরিচালনায় সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু জাফর শিহাব।

সভায় গণফোরামের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন রুহুল আমিন ইমরান, ফজলুল করিম, তাহের মিয়া, সোনর মিয়া, জিল্লুর রহমান, সোয়েব আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.