Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার উপজেলা কমিটির অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ আর শাকিল ও সাধারণ সম্পাদক সেবুল আহমদ সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এম. সায়হানকে সভাপতি ও আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক এবং মান্না চন্দ্র করকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন।

এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে জেলা শাখা কর্তৃক অনুমোদন করার নির্দেশ প্রদান করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি জামিল আহমদ, ইফতাদ চৌধুরী, আশরাফুল ইসলাম, আলম আহমদ, জাহাঙ্গীর আলম, এনাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম চৌধুরী, সাইদুর রহমান, আহবাব আল মাহমুদ সুমন, শফি চৌধুরী রিয়াদ, সিয়াম আহমদ মান্না, ইকবাল আহমদ, তানিম আহমদ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ তাপাদার, সদস্য ছমির হোসেন, সাফওয়ান চৌধুরী জিসান, নাহিদুল ইসলাম কিবরিয়া, নুরুল ইসলাম শিপু, জনি আহমদ, সারোয়ার হোসেন, আনসারুল ইসলাম, আজহার উদ্দিন, আব্দুল্লাহ জামিল, শাহজাহান আহমদ, দেলওয়ার চৌধুরী, রাফি চৌধুরী, মারজান আহমদ আবু তানিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.