Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের শিক্ষা সফর শুক্রবার

এলইউ প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৯

লিডিং ইউনিভার্সিটি (এলইউ) ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে ডিপার্টমেন্ট অব  ট্যুরিজম এন্ড হসপিটালিটি  ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের আগামী ২২শে নভেম্বর সাজেক এর উদ্দেশ্য  যাত্রার মধ্যে দিয়ে এই শিক্ষা সফর শুরু হবে।

ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, মো. মাহবুবুর রহমানের  নেতৃত্বে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সর্বমোট ৫০ জনের টিম নিয়ে শুরু হবে তিনদিনের এই শিক্ষা সফর।

সাজেক ভ্যালি, হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা, আলুটিলা গুহাসহ বিভিন্ন স্থান পরিদর্শন ছাড়াও ছাত্র-ছাত্রীরা উক্ত জায়গা গুলো সম্পর্কে প্রত্যক্ষ ধারণা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাস্তবিক প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে।

২৬ তারিখ সিলেট আসার মধ্যে দিয়ে শেষ হবে এই সফর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.