Sylhet Today 24 PRINT

আকাশ উৎসবের প্রথম পুরস্কার পেলেন সিলেটের নাজমুল

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৯

আকাশ উৎসবের দ্বিতীয় সপ্তাহের প্রথম পুরস্কার ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণের দুটি এয়ার টিকেট পেয়েছেন সিলেটের নাজমুল হুদা তালুকদার। নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে এ পুরস্কার পান তিনি।

বৃহস্পতিবার সিলেটের আকাশ ডিস্ট্রিবিউটর পয়েন্টে এ পুরস্কার হস্তান্তর করা হয়।

বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার- ব্র্যান্ড অ্যাক্টিভেশন কাজী শাকিল মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

দেশের বিভিন্ন জেলায় টেলিভিশনসহ নানা ধরণের মোট ২৫০টি পুরস্কার জিতে নিয়েছেন নতুন আকাশ ডিটিএইচ গ্রাহকরা। এর আগে গত ১৪ নভেম্বর প্রথম সপ্তাহের বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করে বেক্সিমকো কমিউনিকেশনস।

চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন আকাশ সংযোগ কিনেছেন এমন গ্রাহকদের জন্য এ আকাশ উৎসব ক্যাম্পেইন চালু করে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ। উৎসবে অংশ নেয়া প্রতি সপ্তাহের ২৫০ জন করে চার সপ্তাহের মোট এক হাজার গ্রাহক কুইজ প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার পাবেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড কুইজের প্রথম তিন বিজয়ী যথাক্রমে মিশর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে দম্পতি ভ্রমণের সুযোগ পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.