Sylhet Today 24 PRINT

শুরু হতে যাচ্ছে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৯

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ‘আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ শুরু হতে যাচ্ছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ২.৩০ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম বিশ্বনাথে এ টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ পংকী খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।

উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বিশ্বনাথ তথা সিলেট ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান জুয়েল।

সিলেট জেলার ১৩টি উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে প্রথমবারের মতো এ টুর্নামেন্টটি আয়োজন হতে যাচ্ছে। এতে স্পন্সর হিসেবে থাকছে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.