সংবাদ বিজ্ঞপ্তি | ২৬ নভেম্বর, ২০১৯
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামীয়া রাজনগর উপজেলাধীন ৩নং মুন্সিবাজার ইউপি শাখার যৌথ উদ্যোগে গত ২৫ নভেম্বর সোমবার, আল-ইসলাহ'র শাখা সভাপতি ক্বারি ফারুক আহমদ সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আয়োজিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজনগর উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম বলেন, হযরত নাবিয়ে কারিম (সা:) এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমতস্বরূপ আগমন করেছেন। তাই এই রহমত পেয়ে নবি আগমনের ক্ষণকে স্মরণ করে এই মাসে আমরা খুশি উদযাপিত করি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনের মাধ্যমে রাসুল (সা:)-এর প্রেম মুমিন হৃদয়ে বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা হাফিজ মামুন আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা আল-ইসলা'র সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন রিয়াজ, প্রচার সম্পাদক মশাহিদ আলী, অর্থ সম্পাদক মতছির আলী, রাজনগর লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা রাহেল আহমদ, রাজনগর উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজ, মুন্সিবাজার ইউপি আল-ইসলাহ'র সহ-সভাপতি কামরান আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক গেদাই, মুন্সিবাজার ইউপি তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।