Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার সনদ ছিঁড়ে ফেলার প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ নভেম্বর, ২০১৯

বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন এবং সদস্য সচিব আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক।

বিবৃতিতে তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত থাকা অবস্থায় উক্ত মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসক ডা. শহিদুল্লাহ কায়ছার মুক্তিযোদ্ধার সনদপত্র ছিঁড়ে ফেলেন। আমরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

একজন মুক্তিযোদ্ধাকে সঠিক চিকিৎসা না করে অবহেলা ও অপমানজনক আচরণের জন্য কথিত ডা. শহিল্লাহ কায়ছারকে চাকুরী থেকে বরখাস্ত করে গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করছি। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় বীর মুক্তিযোদ্ধার প্রতি এহেন আচরণ করার দুঃসাহস সে কোথায় পেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.