Sylhet Today 24 PRINT

খালিসুর রহমানের মাগফিরাত কামনায় সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ নভেম্বর, ২০১৯

সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সদস্য খালিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বুধবার ক্লাব ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ খালিসুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন। তারা খালিসুর রহমানকে একজন সজ্জন ও নীতিবান ব্যক্তি উল্লেখ করে সাংবাদিক কমিউনিটির জন্য তার অবদান স্মরণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা মুহাম্মদ আমজাদ হোসাইন ও আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, কামকামুর রাজ্জাক রুনু, জেড এম শামসুল, কবীর আহমদ সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ, ক্লাব সদস্য মো. মুহিবুর রহমান, শেখ আশরাফুল আলম নাসির, কবির আহমদ, কাউসার চৌধুরী, ইউনুছ চৌধুরী, আবু বকর সিদ্দিক, নৌসাদ আহমেদ চৌধুরী, মো. আব্দুল্লাহ আল নোমান, রেজাউল হক, ইদ্রিছ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.