সংবাদ বিজ্ঞপ্তি | ২৭ নভেম্বর, ২০১৯
অরাজনৈতিক সংগঠন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আগামী ২ ডিসেম্বর সোমবার বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট রেজিস্টারি মাঠে ৮ম তাফসিরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
৮ম তাফসিরুল কুরআন মহাসম্মেলনে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব) বরুনা, মাওলানা মুফতি রাফি বিন মনির- ঢাকা, মাওলানা মুফতি মাহমুদুল হাসান ক্বাসেমী- ঢাকাসহ আরও উলামায়ে কেরামগণ।
তাফসিরুল কোরআন মাহফিলে সর্বস্তরের তৌহিদি জনতার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।