Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন পূর্ব ধলাই শাখার আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ নভেম্বর, ২০১৯

কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-২২৬৩-এর পূর্ব ধলাই শাখার উদ্যোগে বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল শীলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মানিক মিয়া, আইন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, মাহবুব হোসেন, লাহি মিয়া, হীরা মিয়া, গেদা মিয়া, নারী নেত্রী নিলুফা বেগম, রোকেয়া বেগম, আব্দুস সালাম, আক্তারুজ্জামান, শহীদ মিয়া, আব্দুল মালেক প্রমুখ।

আলোচনা সভায় আগামী ৯ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে এক সংবর্ধনা প্রদান করার লক্ষ্যে এক প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.