Sylhet Today 24 PRINT

ওসমানীনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কাউন্সিল সম্পন্ন

সভাপতি শাহীন,সালাম সাধারণ সম্পাদক

ওসমানীনগর প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যমে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সম্পন্ন হয়।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কণার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কেন্দ্রীয় সদস্য মনোজ কপালী মিন্টু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারুক মিয়া, ছানাওর আহমদ, সাফা আলী, নিপেন্দ্র কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধার স্ত্রী নেওয়া বেগম, দিলারা বেগম।

কাউন্সিলে জুবায়ের আহমদ শাহীনকে সভাপতি, আব্দুস সালাম চৌধুরী আক্তারকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ওসমানীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.