Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা আজ

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা আজ ৩০ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.