Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সিপিবির পদযাত্রা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিভিন্ন দাবী নিয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেববাড়ির প্রবেশ মুখ থেকে শ্রীমঙ্গল চৌমোহনা পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বিভিন্ন বিষয় নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, ‘এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। ফ্যাসিবাদী সরকার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। রাষ্ট্রযন্ত্র বর্তমানে ফ্যাসিবাদীতার চূড়ান্ত রূপ ধারণ করেছে। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অপরাধের সিন্ডিকেট গড়ে তুলেছেন, এসব সিন্ডিকেট ক্যাসিনো বাণিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে। সরকার কথায় কথায় উন্নয়নের গল্প জনগণ কে শোনায়, কিন্তু এসব উন্নয়ন শ্রীমঙ্গলে দেখা যায় না৷ শ্রীমঙ্গলের জনগণ বেশীর ভাগ মানবিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে কিন্তু তবুও সরকারের টনক নড়ছে না ৷’

পথসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পালের সভাপতিত্বে ও কবি জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিজানুর রহমান টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সদস্য আহমদ সিরাজ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুবিনয় রায় শুভ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.