সংবাদ বিজ্ঞপ্তি | ৩০ নভেম্বর, ২০১৯
৩০ নভেম্বর শনিবার সকাল ১১টায় হাফিজ মজুমদার ট্রাস্টের প্রতিষ্ঠান ‘স্কলার্সহোম ইন্সটিটিউট অব ল্যাংগুয়েজেস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিলসিডি)-এর প্রথম ব্যাচের উদ্বোধনী ক্লাস সম্পন্ন হয়েছে।
সিলেটের টিলাগড়ে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরী। উপস্থিত ছিলেন আরবী ভাষা কোর্সের মেন্টর এমসি কলেজেরই ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদুল হাসান, ইংরেজী ভাষা কোর্সের মেন্টর লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুমেল এমএস পীর এবং ট্রাষ্টি বোর্ডের সদস্য খায়রুল আলম।
প্রধান অতিথি ড. কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘সিলেটে ভাষা শিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এরকম আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরা দীর্ঘদিন ধরে সময়ের দাবি ছিল। ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ড. হাফিজ আহমদ মজুমদার এমপি এ প্রতিষ্ঠানের বাস্তবায়ন ঘটিয়ে সে প্রয়োজনীয়তা পূরণ করে দিলেন। এর মাধ্যমেই সিলেটের ভূমিতে প্রকৃত অর্থেই মানসম্মত ও আধুনিক শিক্ষার এক নতুনদ্বার উন্মোচিত হল’।
নবীন শিক্ষার্থীদের মধ্য হতে যারা কথা বলেন তাদের মধ্যে অন্যতম আরবী ভাষা কোর্সের ছাত্র মেজর (অবঃ) শায়খুল হক,সচিব, রাগিব রাবেয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ৭ ডিসেম্বর থেকে প্রথম ব্যাচের নিয়মিত ক্লাস আরম্ভ হবে এবং এর মধ্যেই বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে জানিয়ে উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হয়।