Sylhet Today 24 PRINT

হিমাংশু বিশ্বাসের ৭৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেটের প্রবীণ সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস বিশ্বাসের ৭৫তম জন্মজয়ন্তী রোববার (১ ডিসেম্বর)।

এ উপলক্ষে রোববার নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করেছেন শিল্পী হিমাংশু বিশ্বাস ৭৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান।

এদিন সন্ধ্যা ৬টায় সিলেটের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি শিল্পীদের পরিবেশনার সাথে থাকবে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান।

নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের পক্ষ থেকে শিল্পী হিমাংশু বিশ্বাসের শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীসহ সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.