Sylhet Today 24 PRINT

তৌফিক মজিদ লায়েকের মায়ের মৃত্যুতে আরিফের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের রাজনগর গড়গাঁও দেওয়ানবাড়ি নিবাসী দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েকের মা মোছাম্মৎ আসকরি খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (১ ডিসেম্বর) সিসিকের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.