Sylhet Today 24 PRINT

আ. লীগের সম্মেলন সফলে মহানগর যুবলীগের মিছিল মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ ডিসেম্বর, ২০১৯

আগামী ৫ ডিসেম্বর ২০১৯ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় কোর্ট পয়েন্ট থেকে স্বাগত মিছিল বের হবে।
 
এ মিছিলে সিলেট মহানগর যুবলীগ ও মহানগর যুবলীগের অন্তর্র্ভূক্ত ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নব-নির্বাচিত সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.