Sylhet Today 24 PRINT

সিলেটে এলিফ্যান্ট ও সেনাসিমেন্টের দ্বি-বার্ষিক ডিলার সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ ডিসেম্বর, ২০১৯

সেনা কল্যাণ সংস্থার শিল্প প্রতিষ্ঠান মঙ্গলা সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদিত এলিফ্যান্ট ও সেনা সিমেন্টের দ্বি-বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হোটেলের হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান পিএসসি এনডিইউ ।

সম্মেলনে ২০১৭-১৮ এবং ১৮-১৯ অর্থবছরে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বাজারজাতকারী ডিলারদের বিক্রয় পারফরমেন্স, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে সফলতা অর্জনকারী ৬০ জন ডিলারকে সম্মাননা স্মারক এবং তুরস্ক, দুবাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল ভ্রমণসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের সিমেন্ট ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম ও গুণগতমানের ধারাবাহিকতা এবং সেবায় আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.