Sylhet Today 24 PRINT

কিডস ক্যাম্পাসের উইন্টার ক্যাম্প সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর কাজিটুলায় অবস্থিত নর্থ হিলস এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান ‘কিডস ক্যাম্পাস’ এর উইন্টার ক্যাম্প ২০১৯ সম্পন্ন হয়েছে। গত ২৮ নভেম্বর শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ৩০ নভেম্বর।

উইন্টার ক্যাম্পে প্রায় শতাধিক বাচ্চারা ও তাদের বাবা-মা অংশগ্রহণ করেন। ক্যাম্পে প্রতিদিনই বাচ্চাদের জন্য ছিল জমকালো আয়োজন। আর্টস এন্ড ক্রাফটস, ফান উইথ সাইন্স, মিউজিক ও ডান্স, পাপেট শো ও ক্যাম্পাসে বাচ্চাদের জন্য বিশেষভাবে সাজানো থীম পার্কে খেলার সুযোগ। বিভিন্ন গেমে অংশ নেয়া বাচ্চারাসহ অংশগ্রহণকারী সকল বাচ্চাদের জন্য ছিল গিফট প্যাক।

বাচ্চাদের সাথে তাদের বাবা-মাও এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত হয়েছেন। আগত অভিভাবকরা জানান, তাদের বাচ্চা কিডস ক্যাম্পাসে এসে স্কুলে ভর্তি হওয়ার জন্য উৎসাহী হয়েছে। এছাড়াও এডমিশনে ৫০% ছাড়ে নতুন ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষ দিকে স্কুল ও ক্লাসরুম ঘুরে দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য ।

উল্লেখ্য যে ‘কিডস ক্যাম্পাস’ সিলেটের একমাত্র আমেরিকান - আই.পি.সি কারিকুলামের স্কুল। স্কুলে প্লে, প্রি-কে, কে ও স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি চলছে। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা তারেক আহমেদ বেগ সকলকে স্কুল পরিদর্শনের আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.