সিলেটটুডে ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০১৯
বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বাদ যোহর জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দরগাহ হযরত শাহজালাল (রা.) মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে দেশ জাতির জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমার আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, আসাদুজ্জামান আসাদ, আনিসুজ্জামান আনিস, ফাইয়াজ খান সলিট, এড. মিয়া মো. লিটন, ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমদ।