Sylhet Today 24 PRINT

কামালবাজার \'আশা\'র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

শহরতলীর কামালবাজারে এনজিও সংস্থা 'আশা'র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। উক্ত ফিজিওথেরাপি ক্যাম্পেইনের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত  চলবে। এখানে 'আশা'র সদস্য ছাড়াও যে কোন নারী ও পুরুষ সেবা গ্রহণ করতে পারছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামালবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো. আব্দুল হাই, হাজী মো. সুজন মিয়া, সিলেট জেলা সদর এর সিডি এম. এম. জি রায়হান, ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ নূহু মিয়া, শাহী ইদগাহ 'আশা' ফিজিওথেরাপি সেন্টারের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ফারজানা কুদ্দুস, শিক্ষা ও স্বাস্থ্য সেবিকা হ্যাপি আক্তার পান্না ও নিলুফা ইয়াসমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.