Sylhet Today 24 PRINT

রসময় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৪ জানুয়ারি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

সিলেটের রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুইদিনব্যাপী পুনর্মিলনী আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৩১ শে ডিসেম্বর ২০১৯ এর মধ্যে নাম নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০০০ সাল পর্যন্ত নিবন্ধন ফিস প্রাক্তন শিক্ষার্থী নিজে ১হাজার ৫শ টাকা, স্বামী/স্ত্রী ১হাজার টাকা এবং ৫বছর ঊর্ধ্ব সন্তানের ক্ষেত্রে ৫শ টাকা বলে জানানো হয়েছে।

এছাড়া ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থী নিজে ১ হাজার এবং পরিবারের ক্ষেত্রে উপরোল্লিখিত ফিস নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধনের জন্য আগ্রহীদের এই মোবাইল (০১৭৯ ৫৩ ৯৮০ ০৭) নাম্বারে সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.