Sylhet Today 24 PRINT

নতুন ঠিকানায় কমার্শিয়াল ব্যাংকের প্রগতি সরণি এসএমই শাখা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম চালানো শ্রীলঙ্কার শীর্ষ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসির প্রগতি সরণি এসএমই শাখা নতুন জায়গায় স্থানান্তর হয়েছে।

সম্প্রতি ব্যাংকটির প্রগতি সরণি এসএমই শাখার নতুন ঠিকানা- ক/১১/২এ জগন্নাথপুর, বসুন্ধরা রোড, ভাটারা, ঢাকায় উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ক্রিসানথে ডি সিলভা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের কান্ট্রি ম্যানেজার বরুণা কোলামুন্না, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার কপিলা লিয়ানাজে, সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ দাস গুপ্ত, সিনিয়র এজিএম মোস্তফা আনোয়ার সোহেল, পার্সোনাল ব্যাংকিং বিভাগের এজিএম শাকির খসরুসহ গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.