Sylhet Today 24 PRINT

মাসুক উদ্দিনকে সিলেট আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

মহানগর আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে সিলেট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার সন্ধ্যায় সিলেট আইনজীবী সমিতির হলরুমে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতি সভাপতি জিল্লুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামসুল ইসলাম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, অ্যাডভোকেট মাসুম আহমদ, অ্যাডভোকেট শংকর, অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট রাশেদা সাহিদা খানম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.