Sylhet Today 24 PRINT

জেলা আওয়ামী লীগের কমিটিকে স্বাগত জানিয়ে ওসমানীনগরে মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ওসমানীনগরে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান গ্রুপের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি উপজেলার তাজপুর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলা গিয়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন। শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্রমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিরলস পরিশ্রমই হোক নবগঠিত কমিটিদ্বয়ের অঙ্গিকার। নতুন কমিটির হাত ধরে সিলেটে আওয়ামী রাজনীতির নতুন ইতিহাস সৃষ্টি হবে।

মিছিলে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.