Sylhet Today 24 PRINT

সিলেটে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

সিলেট সদর উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলার হাজিরাই, আমধরপুর, হাতিমনগর  এলাকায় সরকার কর্তৃক অধিগ্রহণকৃত ১৪৮৪ একর কৃষি ও অকৃষি ভূমির ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় মুরাদপুর বাইপাস পয়েন্টে অধিগ্রহণকৃত কৃষি ও অকৃষি ভূমির ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রাপ্তি ও অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রাপ্তি ও অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাজী মো. আজমল আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য দেন দুর্নীতি মুক্ত-করণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদক মো. মকসুদ হোসেন।

সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা সাইফুর রহমান খোকন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটি সিলেট জেলা শাখার সমন্বয়ক সৈয়দ আকরাম আল সাহান, ভুক্তভোগী হাজী আলকাছ মিয়া, আমিনুল ইসলাম, নুরুল হোসেন, আব্দুল মালিক বাবুল, সাহান আহমদ, আব্দুল কুদ্দুস, সেলিম আহমদ, নজরুল ইসলাম, সমরুন নেছা, সাহানা আক্তার, রাহেলা আক্তার, সারো মিয়া, রায়হান আহমদ সুমন, আজমল আলী নেপুর, দুলাল মিয়া, শফিকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী বক্তারা বলেন আমরা ১৭/১৫, ৩৬/১৫, ৩৭/১৫, ২৫/১৬, ১২/১৭ নং মিস মামলার রায় ও আদেশ প্রাপ্ত হয়ে অদ্যাবধি আমাদের ক্ষতিপূরণের টাকা পাইনি। কিছু সংখ্যক কুচক্রী মহলের প্ররোচনায় আমরা আমাদের ন্যায্য হিসসা থেকে বঞ্চিত হচ্ছি। এই অবস্থায় আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে।

বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.