Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৯

প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ সিলেটের বিশ্বনাথ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বাছাই পর্বে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছে উম্মে কুলছুম।

গত ৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত করা হয়।

বাছাইকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন।

মৌখিক ভাইবা ও দৃশ্যমান ডকুমেন্টের মাধ্যমে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে উম্মে কুলছুমকে নির্বাচিত করা হয়। তিনি বিশ্বনাথ উপজেলা গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.