সংবাদ বিজ্ঞপ্তি | ১২ ডিসেম্বর, ২০১৯
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং ১৬ ডিসেম্বর রাতে প্রথম প্রহরে শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।