Sylhet Today 24 PRINT

সাংবাদিক মুন্নাকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

অনলাইন  নিউজ পোর্টাল  পূ্র্বপশ্চিম বিডি ডট নিউজের সিলেট প্রতিনিধি মো. মুন্না মিয়াকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়িা গেছে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মুন্না।

অভিযোগে মুন্না উল্লেখ করেন, সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন মুন্না। সংবাদ প্রকাশের পর হাসানের লোনজন সাংবাদিক মো. মুন্না মিয়াকে তার ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দেয়।  এরপর মুন্না সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং - ৮৮০ (১১-১২-১৯)।

এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান কতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.