Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার জামিন নামঞ্জুরে কানাইঘাটে ছাত্রদলের মশাল মিছিল

কানাইঘাট প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাটের গাছবাড়ী বাজারে খালেদা জিয়ার জামিন না মঞ্জুরের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ছাত্রদল মশাল মিছিল বের করে গাছবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা এমসাহেদুল কারিম চৌধুরী, জুবায়ের হাসান শিপু, মিজান আহমদ, সেলিম আহমদ ভেনি, কামিল আহমদ, রায়হান আহমদ, জসিম আহমদ, ফাহাদ আহমদ, নাসিম আহমদ, নূর আহমদ, মারুফ আহমদসহ প্রায়অর্ধ শতাধিক নেতাকর্মীন।

ছাত্রদলের মিছিলের পরই ছাত্রলীগ পাল্টা মিছিল বের করলে দুই দল মুখোমুখি অবস্থান নেয়। পরে গাছবাড়ী বাজার কমিটি ও জনসাধারণের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.