Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেটের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার নেতৃবৃন্দ।

শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আবু তাহের, মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক ফারজানা করিম, আলাউদ্দিন আহমদ , মাজেদুল ইসলাম, সুমন আলী, আহসান রুবেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.