Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে জেলা মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

বুদ্ধিজীবী দিবসে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী বেদিতে শ্রদ্ধাঞ্জলি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি শামসুন্নাহার মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মাধুরী গুণ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, রেহেনা পারভীন রেনু, সাজেদা পারভীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার দিবা, শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, অঞ্জনা সরকার, মাধবী ভট্টাচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.