Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট বিভাগ গণদাবী ফোরামের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরাম শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে ফোরামের পক্ষ থেকে জিন্দাবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডভোকেট অশেষ কর, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, গণদাবী ফোরাম কেন্দ্রীয় সদস্য এম এ রকীব, শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, জাবেদুল ইসলাম দিদার, চৌধুরী সামিউর রহমান সায়েম, শাহজাহান চৌধুরী, এম এ জলিল প্রমুখ।

এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দুপুরে ফোরামের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.