Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে জাতীয় মহিলা শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার আহবায়ক নামজা খানম চৌধুরী, ফাতেমা বেগম শিউলি, নাসরিন আক্তার, শিপা বেগম, রিনা বেগম, পান্না বেগম, রাশেদা বেগম, সালেহা বেগম, সৈয়দা বেগম, রুমানা বেগম, তামান্না বেগম প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.