Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে সিলেট মহানগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক, সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সাবেক ছাত্রলীগ নেতা এহিয়া সুমন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুদ হক জাহেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়েত খান, আমিনুর রিয়াজ মওদুদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলন, কিশোয়ার জাহান সৌরভ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.