Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

বিজয়ের বাণী ধ্বনিত হোক প্রজন্ম থেকে প্রজন্মে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর প্রথমেই দলীয় পরিবেশন নিয়ে শহীদ মিনার বেদিতে উপস্থিত হয়। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সুস্মিতার সঞ্চালনে আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, প্রান্ত, পূজা, শুচি, মন্ত্র, আব্দুল্লা, বৃন্দা ও স্বপ্ন।

গৌরবের এই দিনে কবি খান আতাউর রহমান, কামাল চৌধুরী, শুভংকর দাস, হাসনা হেনা, বিমল কর, পরিতোষ বাবলু ও ইমতিয়াজ সুলতান ইমরান লেখায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় আবৃত্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.