Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রিপনকে গ্রেফতারের নিন্দা, মুক্তি দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ আলাউদ্দিন রিপনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।

একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সরকার বানোয়াট মামলা দিয়ে ছাত্রদল নেতাদের উপর সীমাহীন গ্রেফতার, জুলুম, নির্যাতন অব্যহত রেখেছে কিন্তু নীপিড়ন চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করা যাবেনা, গণতন্ত্রের বিজয় অনিবার্য।

নেতৃবৃন্দ অবিলম্বে শেখ আলাউদ্দিন রিপনসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.