Sylhet Today 24 PRINT

মিডিয়া ব্যাক্তিত্ব মনিরুল ইসলামের বাবার মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ ডিসেম্বর, ২০১৯

ব্রিটেনের পরিচিত মিডিয়া ব্যাক্তিত্ব, ব্রডকাস্ট ইন্জিনিয়ার মনিরুল ইসলাম প্রিন্সের বাবা হাজী আব্দুল হামিদ হাওলাদার আর নেই। ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বরিশাল নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। হাজী আব্দুল হামিদ হাওলাদারকে তার নিজগ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের সবার পক্ষ থেকে  দোয়া কামনা করা হচ্ছে।

উল্লেখ্য মরহুমের বড় সন্তান মনিরুল ইসলাম প্রিন্স ব্রিটেনের চ্যানেল এস এর হেড অব ব্রডকাষ্ট ও ইক্বরা টিভি গ্রুপের জিএম হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে বাংলাদেশ সরকারের একটি প্রজেক্টর কনসালটেন্ট হিসাবে কর্মরত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.