Sylhet Today 24 PRINT

বড়লেখায় পুবালী ব্যাংকের এক্সপ্রেস মানি লটারীর পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বড়লেখার পুবালী ব্যাংক লিঃ দক্ষিণভাগ শাখায় মঙ্গলবার এক্সপ্রেস মানি বসন্ত উৎসব লটারীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ব্যাংক ভবনে অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন পুবালী ব্যাংক লি: এর আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও ডিজিএম দিলীপ কুমার পাল।

ব্র্যাঞ্চ ম্যানেজার এএনএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা সামস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ছয়েফ উদ্দিন রেনু, কবির আহমদ চৌধুরী, হাজী আব্দুল হক, জহিরুল ইসলাম, লটারী বিজয়ী আব্দুস শহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.