Sylhet Today 24 PRINT

জেলা প্রশাসক ও ওয়ার্কার্স পার্টির মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি ও সিলেটের জেলা প্রশাসকের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং বুধবার আহুত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানকালীন সময়ে জেলা প্রশাসক ও ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা নেতৃবৃন্দের সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝির সমাধান হওয়ায় এবং বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর নামাজে জানাযা থাকায় ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি কর্তৃক ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.